• উদ্বাস্তুদের উপাখ্যান—ধীরাজ কুমার নাথ

    উদ্বাস্তুদের উপাখ্যান—ধীরাজ কুমার নাথ

    জীবন ও জীবনযাত্রার গল্প

    উদ্বাস্ত্তদের উপাখ্যান উপন্যাসটি মূলত জীবন ও জীবনযাত্রার গল্প । উদ্বাস্ত্তদের জীবনযাত্রা নিয়ে ঔপন্যাসিক ধীরাজ কুমার নাথ একটি উদ্বাস্ত্ত জীবন চিত্র এঁকেছেন ।

    250.00৳ 300.00৳ 
  • উপন্যাস সমগ্র ১ (হার্ডকভার) নরেন্দ্রনাথ মিত্র

    উপন্যাস সমগ্র ১ (হার্ডকভার)

    নরেন্দ্রনাথ মিত্র

    কল্লোল যুগের পরবর্তী পর্বের কথাসাহিত্যিক হিসেবে, নরেন্দ্রনাথ মিত্র নিঃশব্দে তাঁর প্রতিষ্ঠার আয়োজন নিষ্পন্ন করেছিলেন সেই চল্লিশের দশকের গোড়ায়। বাংলা কথাসাহিত্যে নরেন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব তার ছোটগল্পে। তাঁর সৃষ্টিসত্তার শক্তির নিদর্শনও এই গল্পগুলি। শিল্পরূপে সংহত, ব্যঞ্জনাগর্ভ এবং আকস্মিক দীপ্তির বিভায় উদ্‌ভাসিত নরেন্দ্রনাথের প্রায় প্রতিটি গল্প। এই শিল্পক্ষেত্রটিতে তিনি অধিষ্ঠিত সম্রাট। ছোটগল্প রচয়িতা রূপে সমধিক প্রসিদ্ধি সত্ত্বেও, উপন্যাস রচনায়ও নরেন্দ্রনাথ সার্থক স্রষ্টা। সামাজিক মানুষের বাস্তব দলিল এবং এক সত্যতর জীবনের গভীর সংবেদী উপাখ্যান হয়ে উঠেছে তাঁর উপন্যাসগুলি। শান্ত-নিস্তরঙ্গ পল্লীজীবন, নগরমুখী মফস্বল শহরের ভাসমান মধ্যবিত্ত এবং মহানগরী কলকাতার সীমায়িত এলাকার অভিজ্ঞতা তাঁর উপন্যাসগুলির মূল উপজীব্য। নিজের দ্বীপপুঞ্জ উপন্যাসের আলোচনায় তিনি বলেছিলেন, ‘আমার কোন রচনাতেই অপরিচিতদের পরিচিত করবার উৎসাহ নেই। পরিচিতরাই সুপরিচিত হয়ে উঠেছে।’ সমালোচকের মতে, ‘অভিজ্ঞতার এই তিন ভূখণ্ড নিয়ে নরেন্দ্রনাথের সাহিত্যরচনার চেনামহল। এর বাইরে তিনি যাননি।… এই যে তাঁর প্রত্যক্ষ দেখার অন্তরঙ্গ জগৎ, এইখানেই তার শক্তির উৎস।’ ভূমিলগ্ন এই উপাখ্যানগুলিতে তিনি গভীর বাস্তববোধের পরিচয় দিয়েছেন। আবার ‘অভিজ্ঞান সংসক্ত কল্পনা’কেও তিনি আত্মস্থ করেছেন, কাহিনিতে তার উত্তরণ ঘটিয়েছেন।কথাসাহিত্যে নরেন্দ্রনাথের মৌলিকতা যেমন তাঁর ছোটগল্প রচনায়, তেমনই উপন্যাসে। তাঁর উপন্যাসগুলির সবকটি এখন আর সহজলভ্য নয়। অথচ কথাসাহিত্যের ইতিহাসে তাদের স্থান ও ভূমিকা সর্বদা অনিবার্য। বহুপঠিত এবং বিখ্যাত দ্বীপপুঞ্জ বা চেনা মহল প্রভৃতি কয়েকটি উপন্যাস ছাড়া তাঁর অন্যান্য উপন্যাসগুলি নানা অভিঘাতে আড়ালে চলে গেছে। এই কথা মনে রেখে, নরেন্দ্রনাথ মিত্রের উপন্যাস সমগ্র খণ্ডে খণ্ডে প্রকাশের আয়োজন করা হয়েছে।

    2,100.00৳ 2,400.00৳ 
  • উপন্যাস সমগ্র ১০ (হার্ডকভার)

    উপন্যাস সমগ্র ১০ (হার্ডকভার)

    সুনীল গঙ্গোপাধ্যায়ের (নীললোহিত) লেখা ‘উপন্যাস সমগ্র ১০’ বইটিতে জনপ্রিয় কথাসাহিত্যিক নীললোহিত ছদ্মনামে লেখা তাঁর বেশ কয়েকটি বিখ্যাত উপন্যাসের সংকলন তুলে ধরা হয়েছে । নীললোহিতের নিজস্ব ঘরানার রোমান্টিক, রহস্যময় ও জীবনমুখী উপন্যাসের এক অনবদ্য ভাণ্ডার এটি।
    বইয়ের বিবরণ ও প্রাপ্তিস্থান:
      • প্রকাশক: আনন্দ পাবলিশার্স

    2,150.00৳ 2,500.00৳ 
  • এক জীবনে অনেক জীবন (হার্ডকভার)

    এক জীবনে অনেক জীবন (হার্ডকভার)

    আপনার অসম্পূর্ণ প্রশ্নটি থেকে বোঝা যাচ্ছে আপনি জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থ “এক জীবনে অনেক জীবন”  সম্পর্কে জানতে চাইছেন। এটি মূলত লেখকের দেখা নানা মানুষের বৈচিত্র্যময় জীবনের খণ্ডচিত্র এবং লেখকের নিজের জীবনের গতিপথের এক চমৎকার সংকলন।

    600.00৳ 700.00৳ 
  • একজন কমলালেবু —শাহাদুজ্জামান

    একজন কমলালেবু —শাহাদুজ্জামান

    জীবনানন্দ দাশের কবি হয়ে ওঠার জীবনী গল্প

    বরিশালের নদী, জোনাকি ছেড়ে তাঁকে পা রাখতে হয়েছে আদিম সাপের মত ছড়িয়ে থাকা কলকাতার ট্রামলাইনের ওপর। পৃথিবীর দিকে তিনি তাকিয়েছেন বিপন্ন বিস্ময়ে। বলেছেন সন্ধ্যার সব নদী ঘরে ফিরলে থাকে অন্ধকার এবং মুখোমুখি বসবার নাটোরের এক নারী। জানিয়ে দিয়েছেন জ্যোৎস্নায় ঘাইহরিণীর ডাকে ছুটে আসা, শিকারীর গুলিতে নিহত হরিণের মত আমরা সবাই। সস্তা বোর্ডিংয়ে উপার্জনহীনভাবে দিনের পর দিন কুঁচো চিংড়ি খেয়ে থেকেছেন। তবু পশ্চিমের মেঘে দেখেছেন সোনার সিংহ। পিঁপড়ার মত গুটি গুটি অক্ষরে হাজার হাজার পৃষ্ঠা ভরেছেন কবিতা, গল্প, উপন্যাস, ডায়েরি লিখে। সেগুলোর সামান্য শুধু জনসমক্ষে এনেছেন জাদুকরের রুমালের মত, বাকিটা গোপনে তালাবন্দী করে রেখেছেন কালো ট্রাঙ্কে। বাংলা সাহিত্যের প্রহেলিকাময় এই মানুষ জীবনানন্দ দাশের সঙ্গে এক নিবিড় বোঝাপড়ায় লিপ্ত হয়েছেন এ সময়ের শক্তিমান কথাসাহিত্যিক শাহাদুজ্জামান তাঁর একজন কমলালেবু উপন্যাসে।

    450.00৳ 520.00৳ 
  • এমন একটা তুমি চাই — জান্নাত সুলতানা

     

     

    Stock : স্টক আছে
    বই এর সংক্ষেপঃ

    এমন একটা তুমি চাই — জান্নাত সুলতানা

    প্রথম ভালোবাসা অনেক সময়ই অসমাপ্ত থেকে যায়, কখনো বয়সের ব্যবধানের কারণে, কখনো জীবনযাত্রার কঠিন বাস্তবতায়। এ গল্পের নায়িকা, চৌদ্দ বছর বয়সী এক কিশোরী, যার কল্পনায় গড়া প্রথম প্রেমিক একজন ব্যস্ত রাজনীতিবিদ। বারো বছরের ব্যবধানের পরও ভালোবাসার উষ্ণতা তাদের আলাদা করতে পারেনি। লুকোচুরির সাক্ষাৎ আর চিঠির মাধ্যমে চলতে থাকা এক প্রণয়ের গল্প এটি, যেখানে দায়িত্ব আর আবেগের টানাপোড়েনে বাঁধা পড়ে থাকে দুইজনের সম্পর্ক। একজন দায়িত্বশীল পুরুষ, যার জীবন রাজনীতির ব্যস্ততায় মোড়া, আর অন্যজন পরিবারের আদরের ছোট মেয়ে-এই দুই বিপরীত পৃথিবীর মানুষের অসম্ভব সুন্দর এক প্রেমের উপাখ্যান।

    370.00৳ 380.00৳ 
  • এমন জনম –ইমদাদুল হক মিলন

    এমন জনম –ইমদাদুল হক মিলন

    এমন জনম” প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন  রচিত একটি আত্মজৈবনিক ও জীবনীভিত্তিক উপন্যাস, যা ২০২২ সালে অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। চার পর্বে বিস্তৃত এই উপন্যাসে লেখকের শৈশব, কৈশোর এবং জীবনের নানা বাস্তব চিত্র ফুটে উঠেছে।
    বইয়ের বিবরণ
    • লেখক: ইমদাদুল হক মিলন
    • প্রকাশনী: অন্যপ্রকাশ
    • ধরন: আত্মজৈবনিক উপন্যাস
    • প্রকাশকাল: ২০২২
    1,250.00৳ 1,500.00৳ 
  • কপালকুন্ডলা — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    কপালকুন্ডলা — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। ১৮৬৬ খ্রিষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়। গিরিশচন্দ্র ঘোষ এই উপন্যাসের একটি নাট্যরূপ দেন (১৮৭৩)এবং দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের একটি উপসংহার উপন্যাস রচনা করেন এবং নামকরণ করেন মৃন্ময়ী (১৮৭৪)। এটি বাংলা সাহিত্যের একটি কাব্যধর্মী উপন্যাস।

    200.00৳ 250.00৳ 
  • কবি—তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    কবি—তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    কবি একটি বহুল আলোচিত বাংলা  উপন্যাস। এটির রচয়িতা বাংলাভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কাহিনীর বিবেচনায় এটি একটিসামাজিক উপন্যাস  । কবিয়াল, ঝুমুর দল সহ ঐ সময়ের জীবনযাত্রার প্রেক্ষিতে এই বিখ্যাত উপন্যাসটি রচিত হয়েছে।

    প্রকাশের ইতিহাস

    কবি উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা দ্বাদশ উপন্যাস। এ উপন্যাসটি প্রকৃতপক্ষে তার লেখা একটি পূর্ব-প্রকাশিত ছোটগল্পের বিস্তৃত রূপ। রামানন্দ চট্টোপাধ্যায় এর সম্পাদনায় প্রকাশিত প্রবাসী মাসিকপত্রে গল্পটি ১৯৪১ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। গ্রন্থাকারে প্রকাশের আগে “কবি” উপন্যাসটি পাটনা থেকে প্রকাশিত প্রভাতী  পত্রিকায় ধারাবাহিকভাবে ১৯৪২ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। কবি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৪৩ সালে।

     

     

    400.00৳ 600.00৳ 
  • কমলাকান্তের দপ্তর —বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    কমলাকান্তের দপ্তর —বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ব্যক্তিধর্মী প্রবন্ধ-সংকলন।বইটির প্রথম সংস্করণ ১৮৭৫ সালে কমলাকান্তের দপ্তর, প্রথম ভাগ নামে প্রকাশিত হয়।১৮৮৫ সালে (১২৯২ বঙ্গাব্দ) “কমলাকান্তের দপ্তর” (মোট ১৪টি প্রবন্ধ, তন্মধ্যে ১১টি বঙ্কিমচন্দ্রের), “কমলাকান্তের পত্র” (পাঁচটি প্রবন্ধ) ও “কমলাকান্তের জোবানবন্দী” – এই তিনটি অংশ একত্রে কমলাকান্ত নামক গ্রন্থটি প্রকাশিত হয়। আফিঙখোর ব্রাহ্মণ কমলাকান্তের জবানিতে লেখক তথ্য ও যুক্তিবিনির্ভর সমাজ, ধর্ম ও রাষ্ট্রতত্ত্ব বর্ণনা করেছেন। গ্রন্থটিকে বঙ্কিমচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে অভিহিত করা হয়।

    150.00৳ 200.00৳ 
  • কলাবতী সমগ্র (হার্ডকভার) মতি নন্দী

    কলাবতী সমগ্র (হার্ডকভার)

    মতি নন্দী

    বই এর শেষ ফ্লাপ

    এই গ্রন্থে সংকলিত হয়েছে
    কলাবতীর দেখা শোনা
    ভূতের বাসায় কলাবতী
    কলাবতী ও খয়েরি
    কলাবতী, অপুর মা ও পঞ্চ
    কলাবতী ও মিলেনিয়াম ম্যাচ

    কলাবতীর  শক্তিশেল

    1,150.00৳ 1,400.00৳ 
  • কলিকাতায় নবকুমার সম্পূর্ণ (হার্ডকভার) সমরেশ মজুমদার

    কলিকাতায় নবকুমার সম্পূর্ণ (হার্ডকভার)

    সমরেশ মজুমদার

    ‘কলিকাতায় নবকুমার সম্পূর্ণ’ (হার্ডকভার) বঙ্কিম পুরস্কার বিজয়ী কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস। তিনটি খণ্ড—’কলিকাতায় নবকুমার’, ‘ক্যালকাটায় নবকুমার’ এবং ‘ফিল্মস্টার নবকুমার’ একত্রিত করে সম্পূর্ণ উপন্যাসটি একটি বইয়ে প্রকাশ করা হয়েছে।
    📖 উপন্যাসের সংক্ষিপ্তসার
    উপন্যাসটির মূল চরিত্র গ্রামের সরল ও সৎ ছেলে নবকুমার। ভাগ্যের অন্বেষণে সে কলকাতায় প্রবেশ করে এবং সোনাগাছির মতো লালপল্লী, চিৎপুরের যাত্রাদল ও পরিশেষে চলচ্চিত্র জগতের গ্ল্যামারাস দুনিয়ার সাথে জড়িয়ে পড়ে। সততা ও আদর্শের সাথে শহুরে জীবনের এই চমকপ্রদ ও জটিল দ্বন্দ্ব নিয়েই ত্রয়ী উপন্যাসটি আবর্তিত হয়েছে।
    1,150.00৳ 1,300.00৳ 

Main Menu