- “Porcelana Skin Lightening Cream 85g” already exists in your wishlist
-
দেনা পাওনা–শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
দেনা পাওনা–শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সবার জীবনের যথার্থ দেনা পাওনা বুঝা খুবই দুরূহ। কে দেনাদার আর কে দাতা তা নিশ্চিত করে বলা কঠিন। জীবানন্দ-ষোড়শীর জীবনে ক্ষেত্রেও এটা নির্ণয় করা খুবই কঠিন। এক দিকে বহিঃজগতের এবং অপরদিকে মনোজগতের দেনা পাওনার এই জটিলতাই আলোচিত হয়েছে দেনা পাওনা উপন্যাসটিতে। নিগৃহীত, পীড়িতদের হৃদয়ে প্রবেশ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং উপন্যাসের সংলাপের ছলে তাদের হয়ে নিজের সমাজ-সচেতনার কথাই বলে গিয়েছেন আমৃত্যু।
250.00৳330.00৳ -
দেবদাস (পেপারব্যাক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
দেবদাস (পেপারব্যাক)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর প্রেমের উপন্যাস ‘দেবদাস’ একটি কালজয়ী ট্র্যাজিক সাহিত্যকর্ম। তৎকালীন সামাজিক বৈষম্য, কুলীন প্রথার কড়াকড়ি এবং প্রেমিকের আত্ম-অহংকারের কারণে দেবদাস ও পার্বতীর (পারো) পরিণতি এই উপন্যাসের মূল উপজীব্য।বইয়ের বিবরণ:- লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ধরন: রোমান্স, ট্র্যাজেডি, ক্লাসিক উপন্যাস
- কভার: পেপারব্যাক
150.00৳250.00৳ -
দেবযান — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
দেবযান — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
যতীন, চঞ্চল জগতের এক নিঃসঙ্গ গ্রহবাসী। দেহজ কারাবাস থেকে সহসা আত্মার মুক্তিতে তার সামনে উম্নোচিত হয় আরেক জগত। এরপর তার যাত্রা শুরু হয় প্রেতলোক হতে দ্যুলোক, সন্ধ্যালোক পেরিয়ে চৈতন্যলোকের পথে। আত্মার এই অপার উন্মেষ, জীবন ও মৃত্যুর সীমারেখা ছুঁয়ে দেখার এক সূক্ষ্ম দর্শন। এভাবেই যতীন খুঁজে ফেরেন নিজেকে, পূর্বজন্মের স্মৃতি আর পরম সত্যের সান্নিধ্যে তাঁর আত্মা ধীরে ধীরে খুঁজে পায় মুক্তির ঐশীজ্যোতি।
দেবযান মূলত এক সবাক জিজ্ঞাসার নির্বাক উত্তর, যেখানে জীবন যেন মৃত্যুর আবেশে ঘেরা এক আধ্যাত্মিক প্রতিধ্বনি— অন্তরালে অপরূপ অনাবিল, অনন্ত। দেবযানকে তাই মোটাদাগে উপন্যাস হিসেবে শৃঙ্খলাবদ্ধ করা গেলেও আদতে এটি একটি আধ্যাত্মিক পরিভ্রমণের কাল্পনিক দিনলিপি; কিংবা সাহিত্যের গম্ভীর শব্দে ফিলোসফিক্যাল ফ্যান্টাসি বা মেটাফিজিক্যাল ফ্যান্টাসি। যেখানে যতীন, পুষ্প, আশালতা, প্রানায় দেবী, করুণা দেবী, বেদান্তিন সন্ন্যাসী ইত্যাদি চরিত্রসমূহকে পুঁজি করে, দর্শন ও ধর্মের মৌলিক বিষয়সমূহকে মনস্ততত্ত্বের আবহে আত্ম-কথোপকথনের মাধ্যমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবযান শীর্ষক উপন্যাস রচনা করেছেন।
170.00৳350.00৳ -
নীল রহস্য
নীল রহস্য
লেখক: কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের
মূলত জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা একটি বিখ্যাত থ্রিলারধর্মী বই। এছাড়া এটি ‘নীল’ নামের চরিত্রকে কেন্দ্র করে রচিত একটি উপন্যাস সমগ্র।বইয়ের মূল বিষয়বস্তু:- মূল চরিত্র: নীল ম্যাসন, যে একজন অ্যাংলো ইন্ডিয়ান বাঙালি যুবক, সাবেক নাবিক ও পলাতক সৈনিক।
- কাহিনী: নীল তার জীবনের তিনটি ভিন্ন ভিন্ন রোমাঞ্চকর ঘটনায় জড়িয়ে পড়ে। এসব ঘটনার রহস্য উদঘাটন এবং তার দুঃসাহসিক অভিযানের বর্ণনা নিয়েই বইটি সাজানো হয়েছে।
700.00৳800.00৳ -
নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা (নিউজপ্রিন্ট)
নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা (নিউজপ্রিন্ট)
- লেখক: হযরত মাওলানা ক্বারী বেলায়েত হুসাইন
- প্রকাশনী: : নুরানী প্রকাশনী
- কেউ নিজে নিজে কুরআন শিক্ষা করতে চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা দেওয়ার চেস্টা করা হয়েছে।
90.00৳120.00৳ -
নৌকাডুবি — রবীন্দ্রনাথ ঠাকুর
নৌকাডুবি — রবীন্দ্রনাথ ঠাকুর
চরিত্রসমূহ
নৌকাডুবি উপন্যাসের মূল চরিত্রগুলো হচ্ছে-
- রমেশ
- হেমনলিনী
- কমলা
- নলিনাক্ষ
- অন্নদাবাবু
- যোগেন্দ্র
- অক্ষয়
- চক্রবর্তী খুড়ো
- শৈলজ
- ক্ষেমংকরী
- উমেশ
250.00৳330.00৳ -
পদ্মা নদীর মাঝি (হার্ডকভার) মানিক বন্দ্যোপাধ্যায়
পদ্মা নদীর মাঝি (হার্ডকভার)
মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়ের চিরায়ত উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ (১৯৩৬) বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। এটি মূলত পদ্মা তীরের জেলেদের জীবন, সংগ্রাম, প্রেম ও ভাগ্যকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।বইয়ের বিবরণ:- লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
- ধরন: উপন্যাস
- বাইন্ডিং: হার্ডকভার
- প্রকাশক: বিভিন্ন প্রকাশনী (যেমন: কামিনী প্রকাশালয়, ইত্যাদি)
175.00৳350.00৳ -
পরিণীতা (পেপারব্যাক)
পরিণীতা (পেপারব্যাক)
বিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার পটভূমিতে রচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘পরিণীতা’ একটি চিরায়ত রোমান্টিক উপন্যাস। এটি ললিতা ও শেখরের মধ্যকার মিষ্টি-মধুর প্রেম এবং সামাজিক জটিলতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।নিচে বইটির বিস্তারিত তথ্য দেওয়া হলো:বইয়ের তথ্য:- লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ধরন: রোমান্টিক / সামাজিক উপন্যাস
- প্রকাশকাল: ১৯১৪
- বাঁধাই: পেপারব্যাক
- পৃষ্ঠা সংখ্যা: প্রায় ৯০ – ১১২ পৃষ্ঠা (প্রকাশকভেদে ভিন্ন হতে পারে)
সারসংক্ষেপ:
উপন্যাসটির মূল চরিত্র এতিম ললিতা ও তার অভিভাবক/প্রতিবেশী শেখর। পারিবারিকভাবে ধনী শেখরের পরিবার ও গরিব কিন্তু নীতিবান ললিতার চাচার মাঝে নানা টানাপোড়েন সৃষ্টি হয়। এর মাঝে গিরীন নামের আরেকজনের আগমনে কাহিনীতে নতুন মোড় আসে। গল্পটি সামাজিক শ্রেণি, ধর্ম এবং ভালোবাসার সংঘাতকে কেন্দ্র করে এগিয়ে যায়।110.00৳175.00৳ -
পুতুল নাচের ইতিকথা — মানিক বন্দ্যোপাধ্যায়
পুতুল নাচের ইতিকথা — মানিক বন্দ্যোপাধ্যায়
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র গ্রামের ডাক্তার শশী। ঈশ্বরের প্রতি তার বিশ্বাস নেই। গ্রামের পটভূমিতে শশী, শশীর পিতা, কুসুম-সহ অন্যান্য চরিত্রগুলোর মাঝে বিদ্যমান জটিল সামাজিক সম্পর্ক নিয়েই গড়ে উঠেছে উপন্যাসটির কাহিনী ও প্রেক্ষাপট। ক্ষয়িষ্ণু সমাজের প্রেম, বিরহ, দ্বেষ ও পারস্পরিক সহমর্মিতাকে উপজীব্য করে লেখা এই উপন্যাস বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ।
250.00৳330.00৳ -
পৌষ ফাগুনের পালা (রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত) গজেন্দ্র কুমার মিত্র
পৌষ ফাগুনের পালা (রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত) গজেন্দ্র কুমার মিত্র
গজেন্দ্রকুমারের প্রথম প্রকাশিত উপন্যাস ‘মনে ছিল আশা’, গল্পগ্রন্থ ‘স্ত্রিয়াশ্চরিত্রম’ | ১৯৫৯ সালে তাঁর ‘কলকাতার কাছেই’ উপন্যাস আকাদেমি পুরুস্কারে সম্মানিত হয়| ‘কলকাতার কাছেই’, ‘উপকন্ঠে’, ‘পৌষ–ফাগুনের পালা‘-এই ট্রিলজিকে (ত্রয়ী উপন্যাস) আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস বলে গণ্য করা হয়|
1,190.00৳1,300.00৳ -
ফুলশয্যার রাত — ফাল্গুনী মুখোপাধ্যায়
ফুলশয্যার রাত
ফাল্গুনী মুখোপাধ্যায়
বাবা-মা আর বড়ো দাদা অমিতাভ, মেজো দিদি নিয়ে সাত-আট বছরের গৌতমের সাজানো সুখের সংসার। ছোটো একটা ফুল বাগান আছে। গৌতমের। অমিতাভদা গড়ে দিয়েছেন। বড়ো প্রিয় তার সেই বাগান। ফুলে ফুলে ভরে থাকে। গৌতমের বোনের বিয়ের পর তার মা পড়লেন কঠিন। অসুখে। কলকাতা থেকে ছুটে এলেন অমিতাভদা। এরপর জানা গেল বাবা যেমন তার দাদাকে না জানিয়েই এক জায়গায় বিয়ের পাকা কথা দিয়ে রেখেছেন, তেমনি তার দাদাও এক গরিব বন্ধুর বোনকে বিয়ে করার কথা দিয়ে রেখেছেন। বাবার সাথে জেদ করে অমিতাভদা বিয়ে করলেন সেই বন্ধুর বোন শুক্লাকে। বাবা মেনে নিতে না পেরে বের করে দিলেন নব দম্পতিকে। গৌতম পণ করল যে করেই হোক বাবাকে মানিয়ে দাদা আর বৌদিকে আবার ঘরে ফেরাবেন। এদিকে একটা সময় তার ছোটোবেলার খেলার সাথি পিটুলীকে বউ পেতে গিয়েও সম্মুখীন হতে হলো অনেক বাধার। তৈরি হলো অনিশ্চয়তার। গৌতম কি পারবে বাবাকে মানিয়ে দাদা আর বৌদিকে ঘরে ফেরাতে? পারবে কি পিটুলীকে বউ করে পেতে? তছনছ হয়ে যাওয়া সংসারকে কি পারবে আবার সাজাতে? নিখাদ প্রেম-ভালোবাসার সাথে অন্যায়ের দাসত্ব, নায্য দাবী আদায়ে প্রতিবাদ- সব মিলেমিশে সামাজিক ঘরানার এটি এক অনুপম উপাখ্যান।
125.00৳250.00৳ -
বিষাদ সিন্ধু — মীর মশাররফ হোসেন
বিষাদ সিন্ধু — মীর মশাররফ হোসেন
বিষাদ-সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। এটি যথাক্রমে ১৮৮৫, ১৮৮৭ ও ১৮৯১ সালে তিন ভাগে প্রকাশিত হয়; পরবর্তীতে সেগুলি একখন্ডে মুদ্রিত হয় ১৮৯১সালে।
350.00৳470.00৳











