• জননী –মানিক বন্দ্যোপাধ্যায়

    জননী –মানিক বন্দ্যোপাধ্যায়

    বাংলা কথাসাহিত্যে যে ক’জন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন বৈপ্লবিক ধারার সূচনা হয়, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। ডাকনামের সার্থকতা রক্ষা করেতেই হয়তো তিনি বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল, দুর্লভ ও দুর্মূল্য মানিক হিসেবেই পরিগণিত।

    200.00৳ 260.00৳ 
  • তারানাথ তান্ত্রিক — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    তারানাথ তান্ত্রিক — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    তারানাথ তান্ত্রিক বাংলা সাহিত্যের একটি কাল্পনিক চরিত্র। বাংলা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁকে সৃষ্টি করেছেন। বিভূতিভূষণ মাত্র দুটো গল্প লিখেছিলেন । তারপর তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় আরও অনেকগুলো রচনার মাধ্যমে একে এগিয়ে নিয়ে যান । সম্প্রতি তারাদাস বাবুর পুত্র তথাগত বন্দোপাধ্যায় তারানাথ তান্ত্রিক এর গল্প লিখতে শুরু করেছেন , এবং তিনটি গল্প প্রকাশিত , আশা করা যায় ভবিষ্যতে আরো রচনা করবেন । গল্প তিনটি হচ্ছে তারানাথের প্রত্যাবর্তন, তারানাথের ব্রহ্মাস্ত্র ও রুদ্রদেব তারানাথ। তারাদাস বাবুর অন্য পুত্র তৃণাঙ্কুর বন্দোপাধ্যায়ও ২০২৫ সালে তারানাথ তান্ত্রিক নিয়ে কলকাতায় তারানাথ নামে একটি অডিও স্টোরি লিখেছেন।

  • তিতাস একটি নদীর নাম —অদ্বৈত মল্লবর্মণ

    তিতাস একটি নদীর নাম —অদ্বৈত মল্লবর্মণ

    তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ  রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখে লেখক খ্যাতি অর্জন করেন। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালো শ্রেণীর লোকজনের দুঃখ-দুর্দশার কাহিনী ফুটিয়ে তুলেছেন। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়।

    250.00৳ 330.00৳ 
  • তিনটি উপন্যাস (হার্ডকভার) নীলাঞ্জন মুখোপাধ্যায়

    তিনটি উপন্যাস (হার্ডকভার)

    লেখক :  নীলাঞ্জন মুখোপাধ্যায়

    ভালোবাসারই কাহিনি তিনরকম। বাহির থেকে অন্তরে। পরিধি থেকে কেন্দ্রে। ‘নিরুপম রাজধানী’ বিবৃতিধর্মী বৃত্তান্ত, দিল্লির সরকারি দপ্তর, দু-তিনটি পরিবারের অনুষঙ্গে জড়ানো এক নবীন যুবার চলাচল-অনুপম অভিজ্ঞতাবলীর নিরিখে যৌবনযাপনের কথা। ছবি, কবিতা, সংস্কৃতি-জগতের প্রসঙ্গও এসেছে। ‘তোমার কাছেই ফিরে আসব’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও পাওলো কোয়েলহোর দর্শন অনুপ্রাণিত। আদ্যন্ত কল্পবিজ্ঞান আবহে একরকম রূপকথা। উপলবন্ধুর ঘটনাস্রোতে এক আশ্চর্য যাত্রাপথ, পৃথিবীর বাইরে চলে যাওয়া মানুষরা যেখানে প্রজন্মান্তরে পুনর্বার পরিচিত পৃথিবীতে ফিরে আসছে। মহামারিতে, যুদ্ধে, ভূমিকম্পে জলোচ্ছাসে পুরোনো পৃথিবী মানুষের বসবাসের যোগ্য ছিল না আর। উপগ্রহ-উপনিবেশেও মানুষের মধ্যে সেই লোভ, হিংসা, আধিপত্যবিলাস, অমরত্ববাসনা- তবু সব ছাপিয়ে জিতে যায় ছোটোবেলার ভালোবাসাবাসি, যে মাটিতে চোখ মেলে প্রথম আকাশ দেখা, সেই শাশ্বত শিকড়ে ফেরার আনন্দযাত্রা। ‘কাল একাদশী’ ও অস্তিত্বের শিকড় স্পর্শ বাসনায় বাস্তব ও পরাবাস্তব জীবনের নানান ঘটনাবলি চিহ্নিত করতে করতে হালকাচালে চলে, কখনও তার গতি থ্রিলারধর্মী, কখনও আমিষ আধিভৌতিক-আসলে আত্মদীপেরই অনুসন্ধান, আনুষঙ্গিক আঁধার পেরিয়ে। স্বপ্ন-কবিতা-কল্পনা-ছবি অতিক্রম করে, বিষয় শুধু মানুষ আর মানুষ।

    630.00৳ 720.00৳ 
  • থ্রি মাস্কেটিয়ার্স (পেপারব্যাক) আলেকজান্ডার ডুমাস

    থ্রি মাস্কেটিয়ার্স (পেপারব্যাক) আলেকজান্ডার ডুমাস

    আলেকজান্ডার ডুমাসের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস “দ্য থ্রি মাস্কেটিয়ার্স” (১৮৪৪) দুঃসাহসিক অভিযান, তরবারি যুদ্ধ এবং বন্ধুত্বের এক অবিস্মরণীয় ক্লাসিক।
    বইটির মূল প্রেক্ষাপট:
    • চরিত্র: তরুণ দার্তানিয়ঁ এবং অ্যাথোস, পার্থোস ও আরামিস।
    • কাহিনী: দার্তানিয়ঁ প্যারিসে এসে মাস্কেটিয়ার হওয়ার স্বপ্ন দেখে এবং রাজার বিশ্বস্ত রক্ষীদের সাথে মিলে রানীর সম্মান রক্ষায় কার্ডিনাল রিশেলিয়ে ও তার চর লেডি ডি উইন্টারের ষড়যন্ত্রের মোকাবিলা করে।
    • মূলমন্ত্র: “একের জন্য সবাই, সবার জন্য এক” (All for one, and one for all!)।
    150.00৳ 250.00৳ 
  • দত্তা—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    দত্তা—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    বনমালীবাবু গ্রামের বিশাল জমিদার। তার দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জগদীশ মুখুয্যে ও রাসবিহারী, জগদীশ বেশি প্রিয়। বনমালীবাবুর একমাত্র কন্যা বিজয়ার সঙ্গে রাসবিহারী তার পুত্র বিলাসের বিবাহে অত্যন্ত আগ্রহী, কিন্তু বনমালীবাবুর ইচ্ছা অন্যরূপ। তিনি বিজয়ার বিবাহ জগদীশের পুত্র শ্রীমান নরেন্দ্র মুখুয্যে বা নরেনের সাথে দিতে চান। সেজন্য নরেনের বিলেতে ডাক্তারী পড়ার সমস্ত খরচ বহন করেন। বনমালীবাবু ব্রাহ্মধর্ম গ্রহণ করেন, উদ্দেশ্যপূর্ণভাবে রাসবিহারীও। সেজন্য গ্রামে তাদের একঘরে করার চেষ্টা হয়। গ্রামবাসীর বিরুপ আচরনের জন্য বনমালী কলকাতায় যান এবং কিছুকাল পরে সেখানেই তার অকালমৃত্যু হয়। সেই সুযোগে রাসবিহারী জমিদারীর সমস্ত ভার নেন। বন্ধুবিয়োগে জগদীশও অসুস্থ হন এবং বাস্তুভিটে খানি বন্ধক রেখে জমিদারী থেকে ঋণ নেন। সময়মতো সেই ঋণ শোধ না করার ফলে রাসবিহারী জগদীশের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে গৃহচ্যুত করেন। শোকে জগদীশ বাড়ীর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা্ করে। সেই সময় নরেন বিলেত থেকে ফিরে সেই গ্রামেই এক আত্মীয়ের বাড়ীতে থেকে চিকিৎসা করতে থাকে, গ্রামে তার বিশেষ সুখ্যাতি হয়, চিকিৎসক হিসাবে ও পরোপকারী মানুষ হিসাবেও।

    220.00৳ 350.00৳ 
  • দশটি উপন্যাস (হার্ডকভার) শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    দশটি উপন্যাস (হার্ডকভার)

    শীর্ষেন্দু মুখোপাধ্যায়


    শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাহিত্যকৃতি বহতা নদীর মতো। বিচিত্র স্রোতে তা নিয়ত বহমান। প্রবাহের সমগ্রতায় গড়ে উঠেছে বলেই তাঁর সাহিত্য আশ্চর্য ক্লেদহীন! একালের এক অগ্রগণ্য সমালোচক যথার্থই লিখেছেন : “নদীর কোনও ভান নেই—শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঔপন্যাসিক সত্তাতেও কোনও ভণিতা নেই। এক প্রাণবন্ত শৈশবস্মৃতি, এক যন্ত্রণাময় অভিজ্ঞান-সংকট এবং শান্ত নিরাসক্ত অবলোকন—সবার উপরে এক সর্বতোসুভদ্র আস্তিক্য তাঁর লেখক-জীবনকে গড়ে তুলেছে।” বাংলা সাহিত্যের বিরল লেখকদের অন্যতম শীর্ষেন্দুর প্রধান শক্তি তাঁর ওই আস্তিক্যবোধ। জীবনের সকল সংশয়ের মধ্যেও তিনি ‘এক অসংশয়িত উত্তরণের কথা’ উচ্চারণ করেন অপার সাহসে। তাই অন্তহীন দিশাহীনতার মাঝখানে দাঁড়িয়েও তিনি সাহসী। এখানে তিনি এক অনন্যস্রষ্টা। তাঁর কাছে আস্তিক্য, জীবন-নিংড়ে-পাওয়া, সুখ-দুঃখের ঝাঁপি। এই ঝাঁপি তাঁর হাতে তুলে দিয়েছে সময়। শীর্ষেন্দুর যে-কোনও কাহিনীতে দেখি, চতুর্দিকের সমস্ত বিপন্নতা সত্ত্বেও, ‘মনুষ্যত্বের জন্য মানুষের মানবিক উৎকণ্ঠা দুৰ্মর।’ এই মুহুর্তে এক সংক্ষুব্ধ সময়ের মধ্যে দিয়ে জীবনের পারাপার। তবু তারই মধ্যে মানুষের পবিত্র স্বরূপকে তিনি খোঁজেন পরম মমতায়। তিনি বিশ্বাস করেন, কোথাও একটা আশ্রয় আছে, ফেরার জায়গা আছে। একালের অন্যতম এই শ্রেষ্ঠ লেখকের অভিজ্ঞতার ভাঁড়ার নানা রসে পূর্ণ। জীবনের প্রতি কৌতুকস্নিগ্ধ দৃষ্টি তাঁর সবকটি উপন্যাসকে নিয়ে গেছে শিল্পিত উত্তরণের পথে। তাঁর সৃষ্ট চরিত্ররা জানে, তাঁরা জন্ম থেকে বহন করছে মৃত্যুবীজ। এক অবধারিত অন্ধকার সত্ত্বেও কোনও বৈমুখ্য বা বিরূপতা তাদের জীবনযাপনের ছন্দকে ভেঙে দিতে পারেনি।
    শৈলী ও নির্মিতিতে শীর্ষেন্দুর আত্মস্থ অথচ অনাসক্ত ভঙ্গি এবং বীক্ষণ বাংলা কথাসাহিত্যে অন্য মাত্রা সংযোজন করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হচ্ছে লেখকের দশটি উপন্যাস। এই সংকলনে আছে বিভিন্ন সময়ে লেখা এই উপন্যাসগুলি : দিন যায়, বাসস্টপে কেউ নেই, আশ্চর্য ভ্রমণ, লাল নীল মানুষ, নীলু হাজরার হত্যারহস্য, ঘরজামাই, জীবনপাত্র, বাঘু মান্নার বরাত, অসুখের পরে এবং ঋণ। – বইয়ের ফ্ল্যাপ থেকে

    সূচিপত্র –

    দিন যায়
    বাসস্টপে কেউ নেই
    আশ্চর্য ভ্রমণ
    লাল নীল মানুষ
    নীলু হাজরার হত্যারহস্য
    ঘরজামাই, জীবনপাত্র
    বাঘু মান্নার বরাত
    অসুখের পরে
    ঋণ

    গ্রন্থপরিচয়

    1,750.00৳ 2,000.00৳ 
  • দশটি উপন্যাস দশটি উপন্যাস (হার্ডকভার)

    দশটি উপন্যাস দশটি উপন্যাস (হার্ডকভার)

    দশটি উপন্যাস
    * অচিনপুর
    * অন্যদিন
    * তোমাকে
    * দেবী
    * আগুনের পরশমনি
    * দূরে কোথাও
    * আকাশ জোড়া মেঘ
    * সাজঘর
    * জনম জনম
    * কোথাও কেউ নেই

    800.00৳ 1,000.00৳ 
  • দায়বন্ধন (হার্ডকভার) সমরেশ মজুমদার

    দায়বন্ধন (হার্ডকভার)

    সমরেশ মজুমদার

    বিখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা অন্যস্বাদের উপন্যাস ‘দায়বন্ধন’ (হার্ডকভার) । জামশেদপুর থেকে কলকাতায় ভাগ্য বদলাতে আসা এক বেকার তরুণের জীবনের সংকট, সততা ও এক অনাবিষ্কৃত রহস্যময় পৃথিবীর পটভূমিতে গল্পটি রচিত।
    বইটির সংক্ষিপ্ত তথ্য:
    • লেখক: সমরেশ মজুমদার
    • ধরন: উপন্যাস
    • মূল চরিত্র: জয়দীপ (এম.এ. পাশ বেকার যুবক), পত্রলেখা ও স্বাতীলেখা (দুই বোন)
    বইটির প্রেক্ষাপট:
    জামশেদপুর থেকে কলকাতায় এসে মায়ের সাথে একটি ফ্ল্যাটে থাকার সাধারণ স্বপ্ন ছিল বেকার যুবক জয়দীপের। কিন্তু সততা বিসর্জন দিয়ে কোনো অন্যায় পথে পা বাড়াতে সে নারাজ। এমন এক ক্রান্তিলগ্নে তার পরিচয় হয় দুই বোন—পত্রলেখা ও স্বাতীলেখার সাথে। জনৈক বিজয় গুপ্তর অবৈধ সন্তান ধারণের কারণে তীব্র সংকটে পড়ে স্বাতীলেখা। তার এই জীবনের জট ছাড়াতে গিয়ে জয়দীপ শখের গোয়েন্দাগিরি শুরু করে এবং তার সামনে উন্মোচিত হয় এক অন্ধকার ও অনাবিষ্কৃত পৃথিবীর পর্দা।
    650.00৳ 850.00৳ 
  • দিবারাত্রির কাব্য — মানিক বন্দ্যোপাধ্যায়

    দিবারাত্রির কাব্য — মানিক বন্দ্যোপাধ্যায়

    মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য (১৯৩৫) লেখার সময় [রবীন্দ্রনাথ ঠাকুরের] এ-দুটি উপন্যাসের [চতুরঙ্গ, শেষের কবিতা] কথা মনে রেখেছিলেন, তাতে সন্দেহ নেই। কল্লোল- গোষ্ঠী শেষের কবিতায় উজ্জীবিত হয়েছিলেন, মানিকও শেষের কবিতা স্মরণে রেখেছিলেন। যে রোমান্টিকতার বিরুদ্ধে মানিকের বিদ্রোহ, সেই রোমান্টিকতা নানা ছদ্মবেশে তাঁকে পাকে পাকে জড়িয়ে রেখেছিল, তার প্রমাণ দিবারাত্রির কাব্য।

     

    190.00৳ 267.00৳ 
  • দুই বাড়ি — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    দুই বাড়ি — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    অজপাড়াগাঁয়ের অভাবের সংসারে রামতারণ ও তার পরিবারের জন্য নিধিরামই একমাত্র অবলম্বন। ছেলে মোক্তারি করে পরিবারের হাল ধরবে, গ্ৰামে তাকে নিয়ে গর্ব করা হবে এই তো চাই রামতারণের। নিধিরাম অর্থাৎ নিধুর বয়স পঁচিশ, কর্মস্থলে কেবল পর্দাপণ করে কিছুটা দিশেহারা অবস্থায়, কেননা আদালতের ভেতরের রাজনীতি, মক্কেলদের মিথ্যে শিখানো তার স্বভাবের বাহিরে। তবুও শুভাকাঙ্ক্ষীদের স্নেহের দরুন এই পেশায় রোজগারের দ্বার একটু করে খুলতে শুরু করেছে , দ্বার খুলেছে জীবনের আরেকটি পর্দার। প্রতি সপ্তাহে ছুটির সুবাদে গ্ৰামে যাওয়া হয় নিধুর। সংসারের হাল ধরে দাঁড়ানোর সুযোগটা হলো কেবল। এর মধ্যে নিধুদের প্রতিবেশী লালবিহারী চাটুয্যে তার পরিবার নিয়ে পূজার ছুটিতে গাঁয়ে আসে, সাথে নিয়ে আসে ষোড়শী কন্যা মঞ্জুকে। জীবনে মা-বোনরা বাদে অন্য নারীদের সান্নিধ্য পায়নি নিধু। মঞ্জুর কথার ভঙ্গি , বিনয়ী ও সকলকে আপন করার স্বভাব প্রতিনিয়ত মুগ্ধ করে নিধুকে। কিন্তু নিধু এটাও বোঝে যে সৃষ্টিকর্তা মোটাদাগে তাকে ইঙ্গিত-ইশারায় বুঝিয়ে দিতে চাচ্ছেন তাদের দু’জনের মাঝের বিশাল আর্থিক বৈষম্যতা যা সমাজে চলে আসছে ও চলবে। পারিবারিক, মানসিক তথা সামাজিক জীবনে ধনী-দরিদ্রের এই অর্থনৈতিক বৈপরীত্যের টানাপোড়েনকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শব্দের তুলিতে অঙ্কণ করেছেন ‘দুই বাড়ি’ শীর্ষক উপন্যাসে।

    210.00৳ 350.00৳ 
  • দুর্গেশনন্দিনী –বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    দুর্গেশনন্দিনী –বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    ১৮৬৫ সালে প্রকাশিত ‘দুর্গেশনন্দিনী’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্স-উপন্যাস。মুঘল ও পাঠানের দ্বন্দ্বের পটভূমিতে রচিত এই উপন্যাসের মূল উপজীব্য হলো বীরেন্দ্র সিংহ, জগৎসিংহ, তিলোত্তমা এবং আয়েশার ত্রিভুজ প্রেমের গল্প。
    উপন্যাসটির প্রধান তথ্যগুলো নিচে দেওয়া হলো:
    • লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • প্রকাশকাল: ১৮৬৫ সালের মার্চ
    • সাহিত্যিক মর্যাদা: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস
    • কাহিনী: ঐতিহাসিক রোমান্স ও ত্রিভুজ প্রেম
    প্রধান চরিত্রসমূহ:
    • জগৎসিংহ: মুঘল সেনাপতি
    • তিলোত্তমা: দুর্গাধিপতি বীরেন্দ্র সিংহের কন্যা (দুর্গেশনন্দিনী)
    • আয়েশা: পাঠান নেতা কতলু খাঁর কন্যা
    • বীরেন্দ্র সিংহ: মন্দারণের দুর্গাধিপতি

     

    210.00৳ 367.00৳ 

Main Menu